
নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার পাঁচ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, নিখোঁজদের উদ্ধার করার জন্য অভিযান চলছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: হাসান আজিজুল হকসহ রাবির ১২ শিক্ষককে বিশেষ নিরাপত্তা
--------------------------------------------------------
তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রুপসী ঘাট থেকে একটি নৌকা পূর্বপাড়ের উদ্দেশে ছেড়ে যায়। এসময় একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৪-১৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।
ওসি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
আরও পড়ুন:
এসএস



