
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে শীতলক্ষ্যায় নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হলো।
রোববার ভোর ৬টার দিকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৯টার দিকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাত ১১টায় শীতলক্ষ্যা নদীর ডেমরাঘাট থেকে একটি নৌকায় করে ১৪ যাত্রী রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটের উদ্দেশে রওনা হন। মাঝ নদীতে পৌঁছার পর একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি তলিয়ে যায়। এ সময় সাঁতার কেটে নয় যাত্রী পারে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন:
এসএস



