পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবল ৩ ট্রলার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৬:৫৬ পিএম


পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবল ৩ ট্রলার
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন ট্রলারচালকরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে রওনা হয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। তখন উত্তাল ঢেউ এড়াতে ট্রলারগুলো তীরে নেওয়ার চেষ্টা চালান চালকরা। তবে ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিষয়টি নিয়ে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। চালকরা সাঁতরে তীরে ওঠায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission