
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গুলি করে হারুনুর রশীদ হারুন (৪০ ) নামে এক যুবলীগ কর্মীকে খুন করা হয়েছে।
শনিবার গভীর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ভুজপুর থানার মিরেরখীল আমতলী গ্রামে এই ঘটনা ঘটে।
হারুন মিরেরখীল গ্রামের ফকিরহাট এলাকার মৃত মুহাম্মদ হোসেনর ছেলে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘ইস্টার সানডে’ উদযাপনে খালা ও নানীকে খুন
--------------------------------------------------------
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হারুণকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।
আরও পড়ুন:
এসএস



