ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম
নিহত মোয়াজ্জেম। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। হামলাকারীদের ভয়ে তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম বলেন, জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দেন। আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

আরও পড়ুন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা বলেন, রাত পৌনে ৮টার দিকে তাকে একজন অটোরিকশাচালক এখানে মৃত অবস্থায় নিয়ে আসে। মৃত ব্যক্তির শরীরে ব্যাপক ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে। দল ক্ষমতায় থাকাকালীন ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দুঃসময়েও দল ছেড়ে যাননি।
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
গভীর রাতে বাড়ি ঘেরাও করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা