খুলনায় ৮ পা ও ৪ কান নিয়ে জন্ম নিলো ছাগল ছানা

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৬:২৪ পিএম


খুলনায় ৮ পা ও ৪ কান নিয়ে জন্ম নিলো ছাগল ছানা
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় একটি ছাগলের আট পা ও চার কান বিশিষ্ট একটি ছানা ভূমিষ্ঠ হয়েছে। তবে ছাগল ও ছানা- দুটিই মারা গেছে। 

বিজ্ঞাপন

উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা রেজাউল মোড়লের স্ত্রী আয়শা বেগম কয়েকটা ছাগল পালন করেন। এর একটি ছাগল গর্ভবতী হয়। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সেই ছাগলটি একটি বাচ্চা প্রসব করে। কিন্তু অবাক করার বিষয় বাচ্চাটি ছিল বিস্ময়কর- যার রয়েছে ৮ টি পা ও ৪ টি কান। তবে ছাগল ছানাটি বেশিক্ষণ বেঁচে থাকেনি। একইসঙ্গে মারা গেছে মা ছাগলটিও।

আরও পড়ুন

এদিকে ছাগল ছানাটি একনজর দেখতে উৎসুক জনগণ রেজাউলের বাড়িতে ভিড় করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission