ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সড়কে বাড়ছে গাড়ির চাপ, কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ : ছবি সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের পদচারণায় আবার প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে নগরজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজধানীর আগের চেনা ব্যস্ত রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সোমবার (১ জুন) সকালে ফার্মগেট, মহাখালী ও বাড্ডা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির সময়কার নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও দেখা গেছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কম।

ঈদের আগে যেমন ভিড় থাকে এখনো সেই অবস্থা হয়নি জানান বাড্ডা রুটে চলা ভিক্টর ক্লাসিক বাসের চালকের সহকারী সোহেল। তিনি বলেন, আজ অফিস খোলার কারণে কিছুটা চাপ বেড়েছে। তবে অনেক সিট খালি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। মনে হয় আরও কয়েকদিন লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে।

আরও পড়ুন

সপ্তাহের মাঝামাঝি সময় থেকে যাত্রী আরও বাড়বে জানিয়ে মহাখালী এলাকায় একটি বাসের চালাক রফিকুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ি বেড়েছে, কিন্তু যাত্রী সেই তুলনায় বাড়েনি। অনেক মানুষ এখনো গ্রামের বাড়িতে আছে। আজও বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে।

ফার্মগেটে অপেক্ষমাণ ভিআইপি ২৭ পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন বলেন, গত তিন-চার দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে ঢাকার আসল চেহারা এখনো দেখা যায়নি। স্কুল-কলেজসহ সব কার্যক্রম পুরোপুরি শুরু হলে তখন ব্যস্ততা আরও বাড়বে।

এদিকে অফিসে যোগ দিতে আসা কয়েকজন চাকরিজীবীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও রাজধানী এখনো কিছুটা ফাঁকা লাগছে। অনেক সহকর্মী ছুটি বাড়িয়ে নিয়েছেন। ফলে কর্মস্থল ও সড়ক দুই জায়গাতেই স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম।

আরও পড়ুন

পরিবহন শ্রমিকরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় ফিরে আসবেন। তখন রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়বে এবং নগরজীবন আবারও তার পরিচিত ব্যস্ত ছন্দে ফিরবে।

এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদকে কেন্দ্র পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিলো। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের মামলায় এক আসামি কারাগারে 
ঈদের ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বেড়েছে যানচলাচল
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল