ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: আরটিভি

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুরকে আটক এবং অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় একজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকা এবং ডাকাতের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর মধ্যরাত ১টায় খুলনার দাকোপ থানাধীন মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়। আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা হতে ২টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, উক্ত ডাকাত প্রধানকে ১২ নভেম্বর ২০২৪ কোস্ট গার্ড কর্তৃক আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি নিয়ে পুনরায় সুন্দরবনে ডাকাতি করছিল।

আটককৃত ডাকাত আসাবুর সানা (৪৫) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

আটককৃত ডাকাত, জব্দকৃত নৌকা, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে, ২৮ নভেম্বর ২০২৬ দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক ১টি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। এ সময় উক্ত এলাকায় কাউকে না পাওয়ায় ডাকাতদল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের, গ্রেপ্তার ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের, গ্রেপ্তার ৫
সাতক্ষীরার আদালত চত্বরসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
সাতক্ষীরার আদালত চত্বরসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শ্বশুরবাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ জিশানের বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
রাজনৈতিক সহিংসতার আরেকটি ভয়াল রূপ ধরা পড়লো শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। ‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের আলো ফোটার আগেই উত্তপ্ত করে তোলেন এলাকাটি।
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু নির্মাণ
কোন ধরণের সংযোগ সড়ক ছাড়াই ময়মনসিংহের সুতিয়া নদীর ওপর নির্মিত হয়েছে  ৯ কোটি টাকার সেতু। এর কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। অথচ সেই সেতু ব্যবহারের জন্য ঝুঁকি নিয়ে ১৫ ফুট উঁচুতে উঠতে হচ্ছে এলাকাবাসীকে। কেবল একটি সংযোগ সড়কের অভাবে এই অমানবিক পরিস্থিতিতে পড়েছেন শ্রীপুর ও গফরগাঁও উপজেলার বাসিন্দারা।
সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু নির্মাণ
আরও পড়ুন
বাগেরহাটে বিএনপির উপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের দলবদ্ধ হামলা
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা