
নেত্রকোণায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা সদরের ধারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম জানান, তিনি ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গাড়ির চালক হিসেবে কর্মরত। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে রাত সাড়ে আটটায় দিকে একটি গ্যারেজের সামনে গাড়ি রেখে বাসায় যান। পরে রাত তিনটার দিকে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। আগুনে প্রাইভেট কারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়। তবে পেছনের অংশ অক্ষত রয়েছে।
এ ব্যাপারে নেত্রকোণার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরটিভি/এমএইচজে



