ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের নেতাকর্মীসহ যে কারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এই লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। অতীতে এ কার্ড বিতরণে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তিসহ যেসব অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে, বর্তমান সরকার তথ্য সংগ্রহের নিয়মে পরিবর্তন এনে তা দূর করেছে।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহের কাজ অবশ্যই সমাজের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন ও অন্যের জায়গায় বসবাসকারীদের তালিকাভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই সচ্ছল বা পাকা ভবনের অধিবাসীদের আগে তালিকাভুক্ত করা যাবে না।

তিনি বলেন, তথ্য সংগ্রাহকদের সরকার নির্ধারিত সম্মানী দেওয়া হচ্ছে। সুতরাং এ কাজে কোনো প্রকার অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। নিজ দল বিএনপি বা অঙ্গসংগঠন ছাত্রদলের কেউ চাঁদাবাজি বা দুর্নীতিতে লিপ্ত হলে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন বলেও সতর্ক করেন।

জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ব্যাঘাত ঘটছে, সেজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

একইসঙ্গে অপচয় রোধে সবাইকে দিনের বেলায় অপ্রয়োজনে আলো বা ফ্যান না চালিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। সরকার দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও তিনি জানান।

পাহাড়ি এলাকার গারো ও হাজং সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশংসা করে তিনি বলেন, নানা অভাব-অনটন সত্ত্বেও তাদের মধ্যে অপরাধ বা মিথ্যাচারের প্রবণতা নেই। বিগত সরকারের আমলে সামাজিক নিরাপত্তার ভাতার টাকা অন্য মোবাইল নম্বরে চলে যাওয়ার মতো যেসব অনিয়ম হয়েছে, তা বর্তমান সরকার কঠোরভাবে বন্ধ করবে।

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান এবং গৃহহীনদের বাসস্থানের আশ্বাস দেন। দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এই অঞ্চলকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে তিনি একজন ‘মালী’ আখ্যায়িত করেন এবং জনপদের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
আগামী অক্টোবর ও নভেম্বরে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে। এর মধ্যে জাপানে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম (কপ৩১) সম্মেলনে অংশ নিতে, আর আরব যাবেন দ্বিপক্ষীয় সফরে। 
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
কর্মজীবী নারীদের যাতায়াতে চালু হচ্ছে আরও ১০০ বাস
ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্মজীবী নারীদের যাতায়াতে চালু হচ্ছে আরও ১০০ বাস
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা) বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
ডিম ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর কড়া বার্তা 
ডিমের বাজারে অস্বাভাবিক দাম বাড়ানো, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে চাপে ফেলা যাবে না বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিম ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রীর কড়া বার্তা 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
আরও পড়ুন
শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব: শফিকুর রহমান
‘বৃক্ষ হত্যাকারীদের’ ধরতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ডেপুটি স্পিকার