ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর

রামেক সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: আরটিভি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি এবং ওয়ার্ডে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় (RTA) গুরুতর আহত অবস্থায় এক রোগীকে রামেক হাসপাতালে নেওয়া হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। পরবর্তী মূল্যায়নের জন্য এক্স-রে ও সিটি স্ক্যানের পরামর্শ দেওয়ার পাশাপাশি রক্তের চাহিদাও দেওয়া হয়।

তবে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় রোগীর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ওয়ার্ডে ভাঙচুর করেন এবং কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে হত্যার হুমকি দেন। এমনকি তাদের ‘হত্যা করে ঝুলিয়ে রাখার’ হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রামেকের বিভিন্ন হোস্টেল থেকে শিক্ষার্থীরা দ্রুত হাসপাতালে এসে ইন্টার্ন চিকিৎসকদের পাশে দাঁড়ান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনা আবারও উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা হাসপাতালে চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন—সবার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবারে!
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ অব্যাহত রয়েছে। খাবারে পোকা পাওয়া, পচা মাংস সংরক্ষণ এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে আগেও অভিযোগ উঠেছে।
তেলাপোকা, আঁশটে পোকা, মুরগির পচা মাংস —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবারে!
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার
বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহুজাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
সাক্ষাৎকার / ‘গবেষণার লক্ষ্য শুধু স্বীকৃতি নয়, মানুষের কাজে লাগা’
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা কয়েকবার জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই স্বীকৃতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও কাজ করে যাওয়ার গল্প।
‘গবেষণার লক্ষ্য শুধু স্বীকৃতি নয়, মানুষের কাজে লাগা’
চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। 
চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবির মধ্যেই ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
ক্যানসারে আক্রান্ত রামেক ডেন্টালের শিক্ষার্থী নুর ফাতেমা, চিকিৎসায় প্রাথমিকভাবেই প্রয়োজন ১০ লাখ টাকা