ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রলিতে থাকা আব্দুস সামাদের ছোট ভাই সারোয়ার (১৭) আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার এসআই ডি. কে. তন্ময় জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয় এবং তার ভাই সারোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ নিহত আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর জাটকা সংরক্ষণে নানা কর্মসূচি নেয় সরকার। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি  মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
আরও পড়ুন
শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান