ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: আরটিভি

সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের নির্দেশনা আছে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসতে পারবেন না। যেহেতু তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেহেতু তিনি আসার চেষ্টা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার দিয়ে রাতেও নজরদারি করা হচ্ছে। এ ছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্যও জানানো হয়।

বিজিবি জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ককটেল ও হেরোইন উদ্ধারের পাশাপাশি আমিনুল ইসলামকে আটক করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর বিজিবি রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৫১ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নবনিযুক্ত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহম্মেদও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে দুর্বৃত্তদের গুলি হামলায় ৫ জন আহত হয়েছেন।
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
পাবনার চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিসের কর্মকর্তারা।
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
আরও পড়ুন
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য
কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক