ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি, অতঃপর...

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
অভিযুক্ত আক্তার হোসেন : ছবি আরটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি খাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগে আক্তার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আক্তার হোসেন ওই এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আক্তার হোসেন পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর কাছ থেকে পানি নিয়ে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং গামছা দিয়ে তার পা বেঁধে ফেলে।

এদিকে, ভুক্তভোগীর নানী বাড়িতে ফিরে এলে অভিযুক্ত টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যার অভিযোগ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যার অভিযোগ
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আরও পড়ুন
‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক