ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে পাংশায় দর্শকের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশার মৌরাটের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহাসিক খেলা‌কে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজিত হয়।

এ সময় ঘোড়দৌড় প্রতি‌যো‌গিতা‌ দেখ‌তে আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। ছোট-বড় সব বয়সি মানুষের উপ‌স্থি‌তিতে প্রাণবন্ত হ‌য়ে ওঠে প্রতি‌যো‌গিতার মাঠ। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশ নেয়।

আরও পড়ুন

প্রতিযোগিতায় যশোর-নড়াইল থেকে আসা ‘ডিজে’ নামের ঘোড়া প্রথম, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘রেজোয়ান ডায়মন্ড’ দ্বিতীয় এবং যশোর-নড়াইল থেকে অংশ নেওয়া ‘রাফসান’ নামের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

প্রতি‌যো‌গিতা শে‌ষে প্রথম স্থান অধিকারীকে একটি ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হয় ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

খেলার বিষয়ে দর্শকরা জানান, ঘোড়দৌড় খেলা দে‌খে খুব ভালো লাগ‌ছে। এ খেলার কথা শু‌নে ক‌য়েক কি‌লো‌মিটার দূর থেকে ছে‌লে-‌মে‌য়ে‌ নিয়ে এসে‌ছেন। তবে এখন আর আগের মতো এই প্রতি‌যো‌গিতা দেখা যায় না।

পেপুলবাড়িয়া যুব সমাজের সভাপ‌তি মো. জাহিদ মন্ডল জানান, এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঐতিহ্য রয়েছে, যা গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। কিন্তু আধুনিকতার প্রভাবে এ ধরনের আয়োজন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩২ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান তহবিল থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন।
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
আরও পড়ুন
স্পেনের ঐতিহ্যবাহী খাবার আলবোন্ডিগাস, যেভাবে ঘরে বানাবেন
সিদ্দীক কারিগরের হাতেই টিকে আছে শতবর্ষী ঐতিহ্য
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
নানা আয়োজনে মেহেরপুরে পহেলা বৈশাখ উদযাপন