ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
গ্রেপ্তার নুরনবী মিয়া ওরফে নয়ন : ছবি : আরটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি নুরনবী মিয়া ওরফে নয়নকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুরনবী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

তিনি বলেন, রোববার রাতে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বাদী হয়ে দুজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।

আরও পড়ুন

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, উপজেলা প্রশাসন জব্দ করা বালু আমার জিম্মায় রেখেছিল। নিলাম দিতে ঘটনাস্থলে গিয়ে দেখি বালু লুট করা হয়েছে। পরে নিলাম স্থগিত করেন নিলাম কমিটির সদস্যরা। এরপর ঘটনাস্থল থেকে চলে আসার পর আবারও বালু লুটে নিয়ে যাওয়া শুরু করে চক্রটি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানামাত্র অভিযান পরিচালনা করি। এ সময় বালু বহনকারী গাড়ি ও চালককে আটক করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ মামলা দায়ের করেছি।

জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া (কন্নাবাড়ি চরঘাট) এলাকায় ঘাঘট নদ থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন। পরে এসব বালু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের জিম্মায় রাখা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।

অভিযোগ রয়েছে, জব্দ করা বালুর বড় অংশ রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে সরিয়ে নেয় একটি প্রভাবশালী চক্র। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

এরপর গত রোববার দুপুরে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য উপজেলা প্রশাসনের প্রতিনিধিদল ঘটনাস্থলে গেলে দেখা যায়, অধিকাংশ বালু আগেই উধাও হয়ে গেছে। ফলে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা