ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যানের জিম্মায় রাখা বালু লুট, নিলাম স্থগিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে অবৈধভাবে উত্তোলনকালে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের অভিযোগ উঠেছে। এসব বালু নিলামে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ে স্থানীয় প্রশাসন। নিলামের জন্য নির্ধারিত বালুর বড় অংশ আগেই সরিয়ে নেওয়ায় শেষ পর্যন্ত নিলাম কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া এলাকায় জব্দ করা বালু নিলামে বিক্রি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধিদল যায়। নিলামের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও সেখানে গিয়ে দেখা যায়, জব্দ করা বালুর অধিকাংশই আগেই লুটপাট করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ১১ এপ্রিল ওই এলাকায় মাইকিং করে জানানো হয় (১২ এপ্রিল) জব্দ করা বালু নিলাম হবে বলে। এর আগে গত বছরের ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন অভিযান চালিয়ে এই বালু জব্দ করেছিলেন।

ইউপি চেয়ারম্যান, উপজেলা ও এসিল্যান্ডের কার্যালয় সূত্রে জানা গেছে, নগর কাটগড়া এলাকার ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশেই স্তুপ করে রাখে একটি চক্র। খবর পেয়ে গত বছরের ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন এবং বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের জিম্মায় রাখার নির্দেশ দেন। ‎

আরও পড়ুন

পরে ওই সব জব্দ করা বালু ১২ এপ্রিল নিলামে বিক্রির জন্য শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন। সে মোতাবেক রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের নেতৃত্বে নিলাম কার্যক্রমে যায় উপজেলা প্রশাসনের ৫ কর্মকর্তা। কিন্তু বালু বিক্রি করতে গিয়ে নিলাম কমিটি দেখেন, বালুর সিংহভাগ অংশই লুট হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা নিলাম কার্যক্রম স্থগিত করে ফিরে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জব্দ করা বালু বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের জিম্মায় রাখা হয়েছিল। এসব বালু স্থানীয় একটি চক্র রাতে ট্রাকে ভরে লুট করে নিয়ে যায়। বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অবশিষ্ট অল্প পরিমাণ বালু নিলামে বিক্রির উপযোগী না থাকায় প্রতিনিধিদল ঘটনাস্থল থেকে ফিরে যায়। ‎

শুধু তাই নয়, তাদের অভিযোগ গত ২৮ মার্চ সকালে অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি ট্রাক্টর ধরে পুলিশে দেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পরে ট্রাক্টরটি অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া তারা প্রশ্ন তোলেন, এক বছর আগে জব্দ করা বালু নিলাম উদ্যোগ নিতে এতো দেরি হলো কেন? দেরি হওয়ার কারণে চক্রটি বালু লুটের সুযোগ পেয়েছে। জব্দ করা বালু লুট হওয়ার কারণে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে। তাহলে এই অর্থ বঞ্চিতের দায় কার?

‎নিলামের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান বলেন, জব্দ করা বালু ইউএনওর নির্দেশে নিলামে বিক্রি করতে যাই। কিন্তু আগেই এসব বালু লুটপাট হওয়ায় নিলাম না করেই ফিরে আসতে হয়েছে।

এ ব্যাপারে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মোবাইল ফোনে জব্দ করা লুট হওয়া বালুর দায় স্বীকার করে বলেন, আমার জিম্মায় ছিল, লুটপাট হয়েছে বিষয়টি সঠিক। কিন্তু কারা করেছে এসব সবাই জানে, আমি নিরুপায়।

এ সময় তিনি অভিযোগ তোলেন, এক বছর আগের জব্দ করা বালু নিলাম করতে আমি দফায় দফায় উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। এমনকি আইনশৃঙ্খলা মিটিংয়েও কথা বলেছি একাধিকবার, আমলে নেওয়া হয়নি। গতকাল মাইকিং হলো আর রাতের মধ্যেই মহোৎসব করে বালু লুটপাট করা হলো।

সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলি বলেন, জব্দ করা বালু লুটপাটের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বালুগুলো চেয়ারম্যানের জিম্মাায় ছিল, তার দায় এড়ানোর সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে ইউএনও ইফফাত বলেন, আমি আসার পর জানতে পেরেই নিলামের উদ্যোগ নিয়েছি। এর আগে যারা ছিলেন তারা কেন নিলাম করেননি, বিষয়টি আমার জানা নেই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের
নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট আরোপ নিয়ে যে রায় দিলেন হাইকোর্ট
ফসলি জমিতে অবৈধ বালু ভরাট, দেড় লাখ টাকা জরিমানা
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা