ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের আস্তানায় ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ সময় আরও দুই ভাই সেখানে উপস্থিত ছিলেন বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী রাজীব দফাদারকে।

এর আগে পরিবার মামলা না করার কথা জানিয়েছিল। ঘটনার দুদিন পর সোমবার দুপুরে নিহতের বড় ভাই ফজলুর রহমান বলেন, দেখুন বিদ্যমান বাস্তবতায় আমরা পরিবারের পক্ষ থেকে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি, শামীম হত্যার ঘটনায় কোনো মামলা করব না।

কয়েক ঘণ্টার মধ্যে সিন্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চাইলে ফজলুর রহমান বলেন, আমরা পারিবারিকভাবে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রাতে পুলিশ এসে থানায় নিয়ে গিয়ে আমাদের দিয়ে মামলা করিয়েছে।

এর আগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় শত শত লোক হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে শামীম রেজাকে হত্যা করা হয়। হামলায় আরও তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন। তারা সকলে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বাদ আছর তাকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম ফিলপনগর কবরস্থানে দাফন করা হয়।

এ দিকে মঙ্গলবার সকাল পর্যন্ত মামলার আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়েছেন ওসি আরিফুর রহমান।

তিনি বলেছেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
বান্দরবানের লামায় রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন ছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিখোঁজের ঘটনায় লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধারে অভিযান পরিচালনার এক পর্যায়ে গতকাল বুধবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানানো হয়, তারা সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। অপরদিকে, পরিবারের সদস্যদের দাবি, রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিল। চকরিয়া উপজেলার মানিকপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা জানান, রেশমি আক্তারসহ তিন কিশোরী তার বিদ্যালয়ে যায়নি। রেশমি অষ্টম শ্রেণিতে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। চলতি বছর সে লামার ইয়াংছা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। গত ১২ অক্টোবর রেশমির মামা পরিচয়ে এক ব্যক্তি বিদ্যালয়ে এসে তার বিষয়ে খোঁজখবর নিলে তিনি বিষয়টি জানতে পারেন। ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারা সর্বশেষ নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি। সোমবার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরটিভি/এমএ  
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। 
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আরও পড়ুন
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে