ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
তাপমাত্রা কমে ১৫ দশমিক ৭ ডিগ্রিতে নামায় কুয়াশা ও হিমেল বাতাসে শীতের প্রভাব বাড়ছে চুয়াডাঙ্গায়। ছবি: সংগৃহীত

কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু ও বয়স্কদের মধ্যে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে।

এদিকে শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন মৌসুমি গাছিরা। গাছে নল বসানোর কাজ চলছে। কয়েক দিনের মধ্যে টাটকা খেজুরের রস ও গুড় বাজারে আসবে বলে আশা করছেন তারা।

তবে ভোরের ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালকদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমছে। দিনমজুরদের কাজের সুযোগও কমে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
খুলনার দাকোপে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ।
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। 
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি, অতঃপর...
ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে পালিয়ে এক দোকানে আশ্রয় নেওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কহিনুর (৩৫) নামে এক পতিতা সর্দারনীকে আটক করা হয়েছে।
পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি, অতঃপর...
আরও পড়ুন
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণমিছিল
১৫ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, জেঁকে বসছে শীত