ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্যস্ত সড়কে বর্ষবরণের আলপনা আঁকছিলেন, পিকআপের চাপায় যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত সড়কে আলপনা আঁকার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জুয়েল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় যুবদলকর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলারদীঘি কালীবাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুয়েল উপজেলার পশ্চিম নোয়াপাড়ার কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক। তার বাবার নাম মরহুম নুরুচ্ছফা।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, নতুন বছরকে বরণ করতে পাড়ার কয়েকজন তরুণ ঝুঁকি নিয়ে সড়কের ওপর আলপনা আঁকছিলেন। তাদের কাজে সহায়তা করতে এগিয়ে আসেন জুয়েল। আলপনার কাজ শেষ পর্যায়ে ছিল। ‘শুভ ১৪৩৩’ লেখাও শেষ। হঠাৎ দ্রুতগামী বেপরোয়া একটি পিকআপ এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাকে বাঁচানোর কোনো সুযোগ পাওয়া যায়নি।

এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এলাকার তরুণ–যুবকেরা মিলে বর্ষবরণের নানা চিত্র আঁকছিলেন। জুয়েল তাদের কাজে সহায়তা এবং সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া বলেন, সড়কে আলপনা আঁকা ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ তাদের নিষেধ করেছিল এবং সরে যেতে অনুরোধ জানিয়েছিল। তবুও তারা আঁকছিলেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
যে সাগর স্বামী জালাল মিয়াকে কেড়ে নিয়েছিল, সেই সাগরেই ছেলেকে হারানোর ভয় ছিল মা ছাহেরা বেগমের। তাই স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে বাঁচানোর আকুলতায় ধারদেনা করে তাকে পাঠিয়েছিলেন সৌদি আরবে।
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
আরও পড়ুন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ