
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এসএস



