ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আ.লীগ নেতার মাটি বিক্রির ব্যবসা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলার উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের (৩৫) সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করেন পুলার।

আরও পড়ুন

এমন খবর পেয়ে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেক বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলারের সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তার লোকজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো.মুজিব দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আহমেদ পুলারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা সত্য। দুই পক্ষই মাটির ব্যবসা করে। টপ সয়েল মাটি কাটা অবশ্য অবৈধ। যারা জমির মালিক থেকে মাটি কিনেছে তারা তাদের মতো মাটি নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ায় উত্তেজনা সৃ্ষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে যারা সরে যেতে বাধ্য হয় তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনো হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং বার বার মেয়াদ বাড়িয়েও কাজ অসম্পূর্ণ রাখায় যশোর ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি ও প্রাকৃতিক খাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ। দীর্ঘদিন ধরে খনন না করায় অভয়াশ্রমটির অস্তিত্ব ও দেশীয় মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে।
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
একসময় উত্তরাঞ্চলে পোলট্রি খাতের পথপ্রদর্শক ছিল জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। এটি জেলার একমাত্র সরকারি মুরগির খামার। এখানেই উদ্ভাবিত হয়েছিল বহুল জনপ্রিয় সোনালি জাতের মুরগি। সেই সোনালি মুরগিকে কেন্দ্র করে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে গড়ে ওঠে শত শত বাণিজ্যিক খামার। সৃষ্টি হয় লাখো মানুষের কর্মসংস্থান। দেশের পোলট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রায় নয় দশকের পুরোনো এই সরকারি প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবকাঠামো ও জনবল–সংকটে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে।
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
আরও পড়ুন
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০