ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
দুবলার চরে রাস উৎসব চলছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পূর্ণার্থীদের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু হয়। পরে দুপুরের পর দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে শুরু হয় রাস পূজার আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের লোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব।

তবে এবারও রাস উৎসবকে ঘিরে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ঐতিহ্যবাহী মেলা। একইসঙ্গে নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষ এবং পর্যটকদের দুবলার চরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজা ও পূণ্যস্নান শেষে নির্ধারিত পথেই পূর্ণার্থীদের ফিরে আসতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, নির্ধারিত রাজস্ব জমা, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বনবিভাগের অনুমতিপত্র বা পাস সংগ্রহের মাধ্যমে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীদের যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বনবিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করে তাদের দুবলার চরে নেওয়া হচ্ছে এবং একই পথে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বনবিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথের মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী ও কোবাদক হয়ে হংসরাজ নদী, কয়রা ও কাশিয়াবাদ হয়ে শিবসা ও মরজাত নদী, নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ।

ইতিহাস থেকে জানা যায়, ১৮ শতকের শেষভাগ কিংবা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী দুবলার চরে রাস পূজার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে প্রতিবছরই এই রাস উৎসব ঘিরে সুন্দরবনের দুবলার চর হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ তীর্থস্থান। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে এখনও বিস্ময়ের ঘোর কাটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুলের।
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
নিহত আব্দুল আজিজ (৭০) উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা। 
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
আরও পড়ুন
রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ জনকে উদ্ধার
বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ