ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

টেলিগ্রামে পরিচয়, কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
গ্রেপ্তার ইয়াছিন মোল্লা ও আল হাসিব। ছবি: আরটিভি

টেলিগ্রাম অ্যাপে পরিচয়ের সূত্র ধরে কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ মাস আগে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ইয়াছিন মোল্লা (২১) নামে এক ব্যক্তির সঙ্গে সাকিব শেখের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। পরে ইয়াছিন মোল্লা সাকিবকে তাদের এলাকায় বেড়াতে আসা, মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে কোটিপতি হওয়ার প্রলোভন দেখাতে থাকে। পাশাপাশি একটি পুরাতন ল্যাপটপ বিক্রিরও প্রস্তাব দেয়।

আরও পড়ুন

এই প্রলোভনে গত ১৭ এপ্রিল রাত ৮টার দিকে সাকিব শেখ ও তার চাচাতো ভাই ইউনুচ শেখ মোটরসাইকেলযোগে শ্রীনগর এলাকায় যান। পরদিন রাত সাড়ে ১২টার দিকে ছনবাড়ী ফ্লাইওভার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ইয়াছিন মোল্লা, সজীব মোল্লা (৪৫) ও আল হাসিব (২২) তাদের গতিরোধ করে।

এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের মারধর করে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয়। পরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ টাকা, হেলমেট, পাওয়ার ব্যাংক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে নেয়। ছিনতাই শেষে আহত অবস্থায় তাদের ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পরপরই মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ছনবাড়ী এলাকা থেকে ইয়াছিন মোল্লা ও আল হাসিবকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি সজীব মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য