ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
টিকাদান কার্যক্রমের উদ্বোধন : ছবি আরটিভি

শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।

সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর দড়িখরবোনা এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী মহানগরীতে ১৪ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে।

সূত্র আরও জানায়, রাজশাহীর ৯টি উপজেলায় ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশুকে হামের টিকার আওতার আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকাদানের লক্ষ্য ঠিক করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
আরও পড়ুন
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি