ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে অন্য স্কুলের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় ইংরেজির এক শিক্ষকের ওপর হামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। রাতেই শিবপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

আহত ৩২ বছর বয়সী মনজিল মোল্লা মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকায় বাসিন্দা। তিনি চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

গ্রেপ্তার দুই তরুণ হলেন- শিবপুরের চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) ও নজরুল মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকে শিক্ষক মনজিল মোল্লা স্কুলেই অবস্থান করছিলেন। এ সময় তিন কিশোর-তরুণ তাকে স্কুলের গেটের সামনে ডেকে নিয়ে যায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ওই শিক্ষককে কিল-ঘুষি মেরে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্কুলের দপ্তরি তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য শিক্ষকদের খবর দেন।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা, কয়েকজন শিক্ষকের সহায়তায় ক্যাম্পাসের ভেতরে এনে আহত মনজিল মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানান তিনি।

তবে এ ঘটনায় জড়িত আরেক কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

আহত শিক্ষক মনজিল মোল্লা বলেন, তিনজন কিশোর-তরুণ তাকে কথা বলার জন্য স্কুলের গেটের কাছে ডেকে নেয়। সেখানে গেলে তারা এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে অনুরোধ করেন। তিনি প্রাইভেট পড়ানোর সময় নেই বলে জানালে তারা ক্ষুব্ধ হয়। এরপর কথাবার্তার এক পর্যায়ে ওই তিনজন তাকে কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। তারা বিক্ষুদ্ধ হয়ে এক হামলাকারী তরুণকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরেক তরুণকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

খবর পেয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এবং বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এরপর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন সেখানে যান।

তারা হ্যান্ডমাইকে উপস্থিত শিক্ষার্থীদের এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার হবে বলে আশ্বাস দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুষ্ঠু বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, কিশোরকে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে বলা হয়েছে।

আরও পড়ুন

শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে আটক দুই তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। বাঁশকল হলো সড়কের ওপর বাঁশের তৈরি অস্থায়ী প্রতিবন্ধক, যা প্রয়োজন অনুযায়ী তুলে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। এসব পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।  এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এ পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।  দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ। পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন।  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এধরণের নজরদারি অব্যাহত থাকবে।  আরটিভি/এসআর
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফুল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগুনে ঘরের সব আসবাব, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ১৫টি হাঁস ও প্রায় ৪০টি দেশি মুরগি পুড়ে গেছে। নির্যাতনের শিকার রুবিনা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। কখনো দা নিয়ে কোপাতে আসতেন বলেও অভিযোগ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রুবিনা বলেন, আমি আমার ছেলের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয়, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নয়তো সে আমাদের মেরে ফেলবে। অভিযুক্ত ফুল মিয়া পরিবারের বিরুদ্ধে তাকে বকাঝকা ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ঘরে তারও অংশ রয়েছে এবং রাগের মাথায় আগুন দিয়েছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ।
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন। নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি নজরে আসার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশের যাওয়ার স্বপ্নভঙ্গ সোহেলের
আরও পড়ুন
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের রিলে আলোচিত সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান