ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভুল সেটে এসএসসি পরীক্ষা, বিক্ষোভের মুখে কেন্দ্র সচিবকে অব্যাহতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের সেট কোড ভুল করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধরা পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালায়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী এদিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। সোনাতলা উপজেলার মোট ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে সঠিক সেটে পরীক্ষা হলেও সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন

পরীক্ষা চলাকালেই বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ওই কেন্দ্রের ৬৯৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়ে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের প্রধান ফটক ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক জানান, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. শাহাদুজ্জামান দাবি করেছেন, প্রশ্নপত্রের প্যাকেটের উপরে ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’ এর প্রশ্ন ছিল। বিষয়টি বুঝতে না পারায় সেই প্যাকেট খুলেই প্রশ্ন বিতরণ করা হয়েছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে, ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষাবোর্ড বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
‘স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের (২২) গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১১ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। 
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
আরও পড়ুন
তরুণীকে নিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন