ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম
নিহত রাব্বি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ সময় মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ব্যাটারিচালিত রিকশা হঠাৎ ঘোরার চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত পাওয়া যায়। তার মাথার ডানপাশের খুলি ভেঙে গিয়েছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু