ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দিনদুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুরে এবার দিনদুপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, ‌আমরা যে জুলাইকে ধারণ করে নতুন একটি স্বাধীনতা পেয়েছি, সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাব, অতিদ্রুত দুষ্কৃতকারীদের ধরে আইনের আওতায় আনতে হবে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলতি অর্থবছরে আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সম্মানী 
দেশের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।
চলতি অর্থবছরে আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সম্মানী 
রাতে অবৈধভাবে আসা গরু ‘বৈধ’ হয় দিনে
জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে নামছে ভারতীয় গরু। রাতে সীমান্ত দিয়ে পার করা এসব গরুকে বৈধতা দেওয়া হয় দিনের বেলায়। আবার দিনের বেলাতেও সুযোগ বুঝে নামানো হয় ভারতীয় গরু। এসব গরু যায় বকশীগঞ্জ, শ্রীবরদী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন গরু ব্যবসায়ী ও কসাইদের কাছে। আবার কিছু গরু স্থানীয় বাজারে বিক্রিও করা হয়। গরু পাচার চক্র রোধ করতে না পারলে দেশি গরুর চাহিদা যেমন কমবে, তেমনি ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন দেশি খামারিরা। খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এবং বকশীগঞ্জ সীমান্তসংলগ্ন শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধ চোরাচালান বেড়েছে। বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা, সাতানীপাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদলসহ আশপাশের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক, গরু ও কসমেটিকস পণ্য পাচার হয়ে আসছে। স্থানীয় প্রভাবশালী চক্র ও কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে প্রতি রাতেই চোরাচালান করা হচ্ছে। বিশেষ করে মাদক, গরু ও কসমেটিকস পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বারবার অভিযান চালিয়ে চোরাই পণ্য উদ্ধার করলেও চোরাকারবারিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইতোমধ্যে বকশীগঞ্জের বৈষ্ণবপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। অপরদিকে, মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে জামালপুর জেলা পুলিশ। এসবের মধ্যেই সক্রিয়ভাবে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নামানো হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১০টার পর থেকে বকশীগঞ্জ ও শ্রীবরদীর কয়েকটি পাহাড়ি গ্রামে চোরাকারবারিদের পদচারণায় সরগরম হয়ে ওঠে। পাহাড়ের উঁচু-নিচু টিলা ভেদ করে রাতভর বিভিন্ন কায়দায় বাংলাদেশে আনা হয় ভারতীয় গরু, মাদক ও ভারতীয় প্রসাধনী পণ্য। তাদের ভাষ্যমতে, প্রতি রাতে গারো পাহাড়ি এই জনপদ ব্যবহার করে ২০০ থেকে ২৫০টি গরু অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। চোরাকারবারি দলের সদস্যরা স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে থাকেন। সীমান্ত পেরিয়ে রাতভর গরু পাচার করে সারাদিন বিভিন্ন কায়দায় ও বিভিন্নভাবে গরুগুলো গন্তব্যে পৌঁছে দেন দায়িত্বে থাকা লোকজন। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ভারতের আমবাদি বাজার, পুরা কাশিয়া বাজার ও গারোবাদি বাজারে সাপ্তাহিক হাট বসে শনিবার ও মঙ্গলবার। অপরদিকে, বাংলাদেশ সীমান্তের কর্ণঝোড়া বাজারে গরুর হাট বসে বুধবারে। ভারতের চোরাকারবারিরা শনিবার ও মঙ্গলবার গরু কিনে সীমান্ত এলাকায় জড়ো করে রাখে। পরে বাংলাদেশি চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে পার করে দেয়। বাংলাদেশি চোরাকারবারিরা বুধবার কর্ণঝোড়া বাজারের গরুর হাটের রসিদ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। কর্ণঝোড়া বাজারের গরুর হাটের ইজারাদার ও হাটসংশ্লিষ্টদের ম্যানেজ করে অবৈধ পথে আসা ভারতীয় গরুগুলো রসিদের মাধ্যমে বৈধতা দেওয়া হয়। ফলে সীমান্ত পার হয়ে আসা ভারতীয় গরু সহজেই বৈধতা পায়। এ কারণে সীমান্তে গরু আনা রোধ করা সম্ভব হয় না। বুধবার ছাড়াও প্রতিদিনই এসব রসিদ লাউচাপড়া বাজার, মেঘাদল বাজার ও কর্ণঝোড়া বাজারের কোনো না কোনো দোকান থেকে চোরাকারবারিদের সরবরাহ করা হয়। সম্প্রতি বকশীগঞ্জ সীমান্তের লাউচাপড়া এলাকা থেকে ৮টি ভারতীয় গরু আটক করা হলে প্রায় ৮ ঘণ্টা পর কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে বকশীগঞ্জ থানা থেকে গরুগুলো ছাড়িয়ে নেওয়া হয়। এ নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাতেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার একজন সচেতন ব্যক্তি জানান, ভারতীয় গরু বাংলাদেশে আনা বন্ধ হবে না। এর সঙ্গে বড় বড় মানুষ জড়িত। এ ছাড়া ভারতীয় গরু নামার পর ভুয়া রসিদ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে দেশি গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই চিহ্নিত হাট ইজারাদারের রসিদ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি চোরাকারবারিদের আইনের আওতায় আনা দরকার। গরুর হাটের স্লিপ প্রশাসনের স্বাক্ষরযুক্ত করা হলে অনেকটাই গরু পাচার বন্ধ হয়ে যাবে বলে তিনি যোগ করেন। চোরাকারবারিদের হাটের রসিদ সরবরাহের বিষয়ে কর্ণঝোড়া হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন জানান, গরুর হাটে কেনাবেচা হয়। কোনো চোরাকারবারিকে রসিদ দেওয়া হয় না। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ জানান, বিজিবি মাদকসহ সব ধরনের পাচার রোধে কাজ করে যাচ্ছে। প্রতিদিনই অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িতদের বিজিবি কঠোর হস্তে দমন করবে। ইতোমধ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও গরু পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আরটিভি/টিআর
রাতে অবৈধভাবে আসা গরু ‘বৈধ’ হয় দিনে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
খুলনার পাইকগাছায় গত ২৪ ঘন্টায় পৃথক মামলায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে নন-জিআর মামলায় আটজন, জিআর মামলায় একজন এবং সিআর মামলায় দুজন রয়েছেন।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।
দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি সাব্বির সাধু 
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়।  এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তান হারানোর বেদনা নিয়ে ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।  সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো—এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।  প্রসঙ্গত, প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন, পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর লাশ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। এসব ঘটনার বর্ণনা আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আরটিভি/এসআর
জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
আরও পড়ুন
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
নেত্রকোনায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল প্রাইভেটকার
‘দুধ-কলা দিয়ে কালসাপ’ পুষেছিলেন বাবা!
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন