ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন রেলওয়ের মহাপরিচালক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি সৈয়দপুরে যান। এ সময় তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং কারখানার ভেতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণের স্থান পরিদর্শন করেন।

কারখানার বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন শেষে মহাপরিচালক উপস্থিত রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন করে একটি স্বতন্ত্র বগি অ্যাসেম্বল উপকারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এই প্রকল্পটি প্রাথমিক সক্ষমতা যাচাই পর্যায়ে রয়েছে। এটি অর্থায়ন করছে এডিবি। পরবর্তীতে সরকারি বা বেসরকারি বিনিয়োগকারী খোঁজা হবে। এই প্রকল্পটি চূড়ান্ত ব্যাস্তবায়ণ হলে এই কারখানায় তিনটি ক্যারেজ মেরামতের পরির্বতে ১০টি পযন্ত বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে রেলওয়ের পরিচালক প্রকৌশল (এডিজি) এফ এম মহিউদ্দিন, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
আরও পড়ুন
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
বউ ও শাশুড়ির ধাওয়ায় ভোঁ দৌড়ে উধাও সেই মাসুদ
পরকীয়া প্রেমিকার মেসেজ পেয়ে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে হাজির মাসুদ, অতঃপর...