রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৩:২০ পিএম


রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ছবি : আরটিভি

নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

আরও পড়ুন

সভায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে উভয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, বাঙালি সংস্কৃতি ও জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission