ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ভাতিজার নাম শ্যাম বিশ্বাস (৩৫)। সে খাটরা গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত ঘাতক তার আপন চাচা নিখিল বিশ্বাস (৪৫)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যাম বিশ্বাসের সঙ্গে তার চাচা নিখিল বিশ্বাসের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি নারকেল গাছ থেকে বৃহস্পতিবার দুপুরে নারকেল পাড়তে গাছে ওঠেন শ্যাম। এ সময় বিষয়টি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ছেলে বাঁধন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে শ্যাম বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। শ্যামকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা মিনিকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যাম বিশ্বাস ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ 
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর  মসজিদের ইমামকে বিদায় দিয়েছে এলাকাবাসী। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
আরও পড়ুন
রংপুরে চার খুন: হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ, নতুন তথ্য দিল পুলিশ
জামিনে বেরিয়ে খুন হলেন ‘পিচ্চি জাহেদ’
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী
রংপুরে ৪ খুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন ত্রাণমন্ত্রী