ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মাসুম (২৮) নামে এক যুবক।

বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিহত মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি করেন।

নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং তার এক কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহারে আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০) আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. হাফিজুর রহমান বলেন, মো. শাহাদাত হোসেন নামে মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।

পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল করেছে। লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। আজ ভোররাত থেকে বৃষ্টি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যাও কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা দেশে ফিরছেন, তাদের অনেকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। ভারত থেকে ফিরে আসা অনেক যাত্রী ওই বাসে ঢাকায় গেছেন। তিনি বলেন, আজ কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। সেগুলোতে গন্তব্যে যেতে ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস ছাড়া হচ্ছে না। কাউন্টার ম্যানেজাররা জানান, গত বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আরটিভি/এমএ
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
খুলনায় পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় দুই যুবককে আটকের দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন যুবক
সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪