ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গ্রাহকদের নিঃস্ব করে ৫০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও

সুজয় কুমার বকসী, নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ০৪:২৩ পিএম

নড়াইলের কালিয়ায় চলন্তিকা যুব সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) (রেজিঃ নং-কে-১১০/২০০৪) গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহকদের অভিযোগ গেলো বৃহস্পতিবার সকালে গ্রাহকরা কালিয়া পৌর শহরে চলন্তিকার অফিস ঘেরাও করলে স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই অফিসটিতে সিলগালা করেন।

জানা গেছে, ২০০৮ সালের দিকে খুলনা ভিত্তিক চলন্তিকা যুব সোসাইটি (এনজিও) কালিয়া শহরে একটি অফিস ঘর ভাড়া নিয়ে অঞ্চল ভিত্তিক মাঠকর্মী নিয়োগ দিয়ে ব্যাংকের আদলে মেয়াদী, মাসিক আমানত, লোনদান কর্মসূচির কাজ শুরু করে। প্রায় আট হাজারের মতো গ্রাহক ছিল এ প্রতিষ্ঠানটিতে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাহ আমানতে ১৩ কেজি স্বর্ণসহ আটক ১
--------------------------------------------------------

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করে বলেন, আমানতের উপর গ্রাহকদের নামে মাত্র লোন দিলেও, মেয়াদ উত্তীর্ণ হলেও আমানতের মূল টাকা ফেরত চেয়ে পাননি গ্রাহকরা। টাকা তুলতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংস্থার নিয়ম পালনের অজুহাতে কালক্ষেপন করতে থাকে। এতে ওই এনজিওর প্রতি গ্রাহকদের সন্দেহ বাড়তে থাকে। ২৮ মার্চ এনজিওর ব্যবস্থাপক টাকা আত্মসাৎ করে পালিয়ে যাবার ঘটনা এলাকায় মধ্যে ছড়িয়ে পড়লে বিকেলের দিকে শতাধিক গ্রাহক এনজিওর কার্যালয় ঘেরাও করলে অফিসে অবস্থানরত প্রধান হিসাবরক্ষক ভজন কুমার দাশসহ কয়েকজন কর্মচারী আটকা পড়েন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের হটিয়ে দিয়ে এনজিওর কর্মকর্তা-কর্মচারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী মো. নাজমুল হুদা কর্মকর্তা জানতে পেরে অফিসটি সিলগালা করে দেন।

কালিয়া উপজেলা বাকা গ্রামের ইলিয়াছ হোসেন বলেন, আমার ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

একই গ্রামের মোস্তফা কামাল বলেন, আমার প্রায় ২৫ হাজার টাকা। জোকা গ্রামের সমশের আলীর ৪৫ হাজার টাকাসহ প্রায় ৮ হাজার গ্রাহকের ৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অনেকেই নিঃস্ব হয়ে গেছে।

কালিয়া অফিসের ব্যবস্থাপক মিলন কুমার দাশ সাংবাদিকদের জানান, জানুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানের এমডি মো. সরোয়ার হোসাইন এবং চেয়ারম্যান মো. খবিরুজ্জামান গ্রাহকদের ৩০ কোটি টাকার আমানত আটকে দেন। যে কারণে তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারেননি। এ খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রাহকরা বৃহস্পতিবার দুপুরে অফিসে থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আটকে রেখে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে কালিয়া থানা পুলিশ বিক্ষুব্ধ গ্রাহকদের হটিয়ে দিয়ে এনজিও ও কর্মকর্তা-কমচারিদের নিরাপত্তার ব্যবস্থা করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. খবিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্দ পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শমশের আলী আরটিভি অনলাইনকে গ্রাহকদের আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই অফিসের কাউকেই চিনি না, আমি ও ইউএনও সাহেব লোকমুখে খবর পেয়ে ওই অফিসে গিয়ে গ্রাহকদের শান্ত করে অফিসটি সিলগালা করে দিয়েছি। এখন পর্যন্ত কোনো গ্রাহক থানায় কোন অভিযোগ বা মামলা করেননি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা আরটিভি অনলাইনকে বলেন, গ্রাহক ও সাংবাদিকদের কাছ থেকে পেয়ে প্রতারকদের ধরতে ওই অফিসে যাই। কাউকে না পেয়ে কেউ যেন ওই অফিসের নথি-পত্র নষ্ট করতে না পারে সেজন্য অফিসটি সিলগালা করে দিয়েছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মামলা দায়েরের পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন:

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
অধিকারের নিবন্ধন বাতিল করেছে ইসি
কয়লা উধাও: দুদকের মুখোমুখি সাবেক এমডি খুরশীদুল
পাকিস্তানে ডন উধাও!
নারী পাচারের বিরুদ্ধে প্রচারের সময় ৫ এনজিওকর্মীকে গণধর্ষণ