বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

আরটিভি নিউজ

রোববার, ০৩ মে ২০২৬ , ০২:৩৭ পিএম


চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ
জব্দকৃত সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

রোববার (৩ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল, পাশাপাশি বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

এ ছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission