ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলীর পিসি কালচার হাউজিংয়ের ১৪০ নম্বর বাড়ি ও মোহাম্মদপুরের জহুরী মহল্লার ৩৭/৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

এনবিআর জানায়, সরকারি রাজস্ব সুরক্ষা ও তামাকজাত পণ্যের অবৈধ বাজারজাতকরণ প্রতিরোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মূল্য সংযোজন কর, ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম অভিযান চালায়। অভিযানে দুটি গোডাউনই তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ভবনের দারোয়ানের সহযোগিতায় গোডাউন দুটি শনাক্ত করা হয়।

গোডাউন মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় ভবন মালিকের সহযোগিতায় তালা ভেঙে তল্লাশি চালান গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বস্তাভর্তি বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

একটি গোডাউন থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০ শলাকা, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

অন্য গোডাউন থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের আরও ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুটি গোডাউন থেকে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, স্থানীয় লোকজন ও ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, দুটি গোডাউন আলাদা ঠিকানায় হলেও এর প্রকৃত মালিক একই ব্যক্তি। ডিলারশিপ ব্যবসা করার কথা বলে তিনি গোডাউন দুটি ভাড়া নিয়েছিলেন।

দিনের অধিকাংশ সময় গোডাউন দুটি বন্ধ থাকত। দারোয়ানের তথ্য অনুযায়ী, সাধারণত রাতের বেলায় সেখানে সিগারেট আনা হতো। পরে বিভিন্ন পার্সেটে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো।

গোয়েন্দা দলের প্রাথমিক অনুসন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ বিদেশি নকল সিগারেট সরবরাহের তথ্য পাওয়া গেছে। ভবন মালিকরা সেখানে কী ধরনের পণ্যের ব্যবসা হতো, তা জানতেন না বলে জানিয়েছেন।

এনবিআর জানিয়েছে, জব্দ করা সিগারেট অবৈধ হওয়ায় সেগুলো নিকটস্থ কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী এসব সিগারেট ধ্বংস করা হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
এবার ঢাকায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ
বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ