ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নড়াইলের লিচু যাচ্ছে ২০ জেলায়, মৌসুমে বিক্রি দুই কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ব্রিটিশ আমল থেকেই লিচু চাষ করেন নড়াইল সদরের পংকবিলা গ্রামের চাষিরা। চলতি মৌসুমেও ভালো ফলন ও দাম পেয়ে খুশি লিচু সংশ্লিষ্টরা। অর্গানিক এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্তত ২০টি জেলায়। প্রতি মৌসুমে পংকবিলা গ্রামে অন্তত ২ কোটি টাকার লিচু বেচাকেনা হয়। আর এ গ্রামের লিচু চাষের সাফল্য দেখে পার্শ্ববর্তী গ্রামের চাষিরাও লিচু চাষে আগ্রহী হয়ে উঠছে।

নড়াইল চিত্রা নদীর পাড়ের গ্রাম পংকবিলা। এলাকাটি অনেক আগে থেকেই লিচু গ্রাম হিসাবে খ্যাতি অর্জন করেছে। মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু ব্যবসায়ী ও লিচু সংশ্লিষ্টদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে গ্রামটি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে গাছের মগডালে বসে লিচু সংগ্রহ করছে, কেউ বা আবার সেই লিচু বাছাই করছে, অনেকে ব্যস্ত সেই লিচু গণনা করে প্যাকিং করায়।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গত দশ বছরের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। শতভাগ অর্গানিক এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায়। স্থানীয় বাজারে খুচরা ১০০ লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়। আর ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায় পাইকাররা কিনছেন প্রতি ১০০০ লিচু।

আরও পড়ুন

লিচু চাষিরা জানান, এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং চড়া দামেই বিক্রি হয় এবং প্রতিটা ঘরে ঘরেই লিচু চাষ হয়। এক সপ্তাহ আগে থেকেই লিচু ভাঙা শুরু হয়ে গেছে।

ব্যবসায়ীরা বলেন, সবার আগে পাকে এজন্য অনেক পাইকার এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখান থেকে লিচু নিয়ে যায়, বাজারজাত করে মোটামুটি ব্যবসায় একটা প্রফিট আসে।

নড়াইল জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে লিচু চাষ পদ্ধতি, পোকামাকড় দমনসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি, হাতে কলমে তাদের শেখাচ্ছি যাতে লিচু আবাদে কোনো সমস্যা না হয়।

গ্রামটিতে এ বছর বাণিজ্যিকভাবে ৪২ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মোজাফফর, চাইনা থ্রি জাতের লিচু আবাদ করা হয়। চলতি মৌসুমে এসব বাগান থেকে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা। যার বাজারমূল্য অন্তত দুই কোটি টাকা।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার হবে: এমপি মিলন
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে। ’২৬ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে আবার ’৩১ সালে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে জনগণের প্রত্যাশা ও শর্ত মেনে জনকল্যাণে কাজ করতে হবে।
দেশে উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার হবে: এমপি মিলন
চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশে দিয়েছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। 
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
জুলেখা বেগম জানান, কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
আরও পড়ুন
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯