ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আর নেই

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:১১ এএম
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির সরওয়ার কামাল আজিজী মারা গেছেন। ছবি: আরটিভি

চট্টগ্রামের প্রবীণ আলেম, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির সরওয়ার কামাল আজিজী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী। তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি পদুয়া আল-জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির নির্বাচিত হন। এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক ও জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়ার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসন্তান রেখে গেছেন। তার ইন্তেকালে ইসলামী অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
আরও পড়ুন
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
ক্যান্টিনে খেয়ে একদিনও বিল দেন না হল সংসদের জিএস
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা