ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় সাপের কামড় খেয়ে সেই সাপটিকে সঙ্গে নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন মো. গোলাম রাব্বানী (৬০) নামে এক বৃদ্ধ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

গোলাম রাব্বানী নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।

ভুক্তভোগী ও তার স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে একই গ্রামের হান্নান খাঁর বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সেখানে যান গোলাম রাব্বানী। সাপটি ধরে খেলা দেখানোর একপর্যায়ে সেটি তার ডান হাতে কামড় দেয়। এরপরও তিনি সাপটিকে ছেড়ে না দিয়ে একটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন জানান, সাপের কামড়ের শিকার এক বৃদ্ধ সাপটিকে সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। আরটিভি/এসআর
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
আরও পড়ুন
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা