
চট্টগ্রাম নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় সোমবার দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইফুল আলম রাকিব (২৩)। তিনি শাহ আলম সওদাগরের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। ছোটবেলা থেকে তারা বাকলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রাকিব পেশায় দর্জি।
--------------------------------------------------------
আরও পড়ুন: দুইহাত ছাড়াই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সিয়াম
--------------------------------------------------------
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত সোয়া একটার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফুল আলম রাকিবকে জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রাকিবের বড় ভাই শহিদুল আলম জুয়েল জানান, রাকিব রাতে পাড়ার দোকানে বাজার করতে গিয়েছিল। এসময় তিন-চারজন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে আমরা রক্তাক্ত ভাইকে উদ্ধার করে হাসপাতালে আনি। সেখানে চিকিৎসাধীন থেকে ভাইয়ের মৃত্যু হয়।
আরও পড়ুন:
জেবি/জেএইচ



