ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:০১ পিএম
হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে এক সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দিয়েছে মোবারক হোসেন ওরফে ইমন নামের এক ‘সন্ত্রাসী’।

শনিবার (১০ মে) বিকেলে বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিপ্লব দে পার্থ বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

মোবারক হোসেন ওরফে ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।

হোয়াটসঅ্যাপে দেওয়া অডিও বার্তায় মোবারক হোসেন সাংবাদিক বিপ্লবকে বলেন, পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।

বিপ্লব দে পার্থ বলেন, সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করেন সন্ত্রাসী ইমন। প্রথমে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা নেই জানালে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, চাঁদা চেয়ে হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সুত্রে জানা গেছে, বড় সাজ্জাদের বাহিনীতে সক্রিয় রয়েছেন অন্তত ৫০ জন শুটার ও সহযোগী। মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন সাজ্জাদের হয়ে প্রায়ই বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়ার রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। 
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, আতংকে পালালেন ব্যবসায়ী-পথচারীরা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার
চট্টগ্রামে দিনদুপুরে যুবককে গুলি, অভিযোগের তীর বড় সাজ্জাদ বাহিনীর দিকে