ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে দাঙ্গা বাধাতে উসকানি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মহল: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম।

পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরে সাচিং প্রু বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই, রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে। তবে প্রশ্ন হলো, তারা কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে?

তিনি বলেন, ২০০৪ সালের ৬ আগস্ট থেকেই তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে শেল্টার দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে তিন মাস অবস্থান করেছিলেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার জানানো হয়েছে।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে যে আস্থার জায়গা তৈরি করেছেন, তা প্রমাণ করে আমরা একসাথে থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না। নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।

গভীর রাতে সন্দেহজনক চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। গত দুই বছরেরও বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সাচিং প্রু বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে 'বাংলাদেশি জাতীয়তাবাদ'-এর দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই সর্বপ্রথম 'চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড' গঠন করেন এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ খামার ও পাঁচ একর করে জমি প্রদানের মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

এছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ ত্রিপুরা, জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবীর, ব্যবসায়ী আবদুর রব রাজা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমীর মল্লিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
সাজেক ইস্যুতে যা বললেন পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
পাহাড়ে সম্প্রীতি রক্ষায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
দুর্গম সীমান্তাঞ্চলে অসহায় মানুষের পাশে বিজিবি