
মোবাইল ফোন সঙ্গে নিয়ে এইচএসসি পরীক্ষায় দায়িত্বরত থাকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন কলেজের তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল সোমবার তাদের অব্যাহতি দেয়া হয়। চলমান পরীক্ষায় তারা আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
অব্যাহতি দেয়া তিন শিক্ষক হলেন পাটগ্রাম সরকারি কলেজের আসমা খাতুন, পৌর টেকনিক্যাল কলেজের নাজমুল হুদা ও নর্থ বেঙ্গল টেকনিক্যাল কলেজের মাহাবুব হোসেন বসুনিয়া।
--------------------------------------------------------
আরও পড়ুন:২০১৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা, তিন শিক্ষক বহিষ্কার
--------------------------------------------------------
পাটগ্রাম পৌর টেকনিক্যাল বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব সেকেন্দার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষকদেরকে শোকজ করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম আরটিভি অনলাইনকে বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সঙ্গে নিয়ে দায়িত্ব পালন পুরোপুরি নিষেধ। জেলা প্রশাসকের পরামর্শে ওই শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
আরও পড়ুন:
জেবি/জেএইচ



