ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো সিলেটের গুচ্ছগ্রাম প্রাথমিক শিক্ষার্থীদের

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রায় ৯ লক্ষ টাকা ব্যয় করা এই ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ওয়াশ ব্লকের কাজ শুরু করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনোই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। বিশেষ করে আমাদের (শিক্ষার্থীদের) নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে আমাদের সেই দুর্ভোগ দূর হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সমস্যায় শিক্ষার্থীদের প্রতিদিন নানা ধরণের প্রতিকূলতার মুখোমুখী হতে হয়। শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছিল। এ সমস্যার কথা জেনে ওয়ার্ল্ড ভিশন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আমরা আনন্দিত।

গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর হলেও আমাদের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের জরাজীর্ণ একটি টয়লেট ব্যবহার করতে হতো। ফলে তাদের নানা রকম সমস্যা হতো। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি বেশি সমস্যার ছিল। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এই সহায়তা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতা জানান, শিশুদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের রিলে আলোচিত সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ