ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক ছাত্র।

সোমবার (১১ মে) বিকেল তিনটার দিকে শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের আকতাপাড়া বাজারের উত্তর দিকের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মাদরাসা ছাত্রের নাম নিরব মিয়া (১৫), সে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে ও আকতাপাড়া আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

আহত হয়েছে একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৫), সাইফুল নিহত নিরবের চাচাতো ভাই এবং একই শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিরব মিয়া ও তার চাচাতো ভাই সাইফুল তাদের চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ে পাগলা বাজারে গিয়েছিল বাজার করতে। বাড়ি ফেরার পথে আকতাপাড়া বাজারের উত্তরপাশে সড়কে গাছে সাথে তাদের মোটরসাইকেলের জোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে চালকের আসনে থাকা নিরব মিয়া ঘটনাস্থলেই মারা যায়। সাথে থাকা সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাইফুল বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

নিহত নিরব মিয়ার চাচা দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, দুই চাচাতো ভাই চাচার মোটরসাইকেল নিয়ে পাগলা বাজারে গিয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। বাড়ি ফেরার সময় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিরব মারা যায়। আহত সাইফুলকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বলেন, ডাবর-জগন্নাথপুর সড়কের আখতাপাড়া এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক এক মাদরাসার ছাত্র নিহত ও আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, পুলিশ বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন