ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পাবনায় কুকুরের কামড়ে আহত ৭

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুদিনে উপজেলার কালাইচড়া দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালাইচারা দক্ষিণ পাড়া গ্রামের মশিউরের মেয়ে মিম, মালেকের ছেলে হোসাইন, আনার খাঁর ছেলে আমিনুদ্দিন, নবাবের মেয়ে শান্তা, জোবাইদুলের মেয়ে জোবাইদা, শামীমের ছেলে শহিদুল ও শরিফুলের মেয়ে শিমলা।

জানা যায়, দুদিনে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছেন। আহত হয় ৮টি ছাগলও। যার মধ্যে ৪টি মারা গেছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, কালাইচারা দক্ষিণ পাড়া এলাকায় ৭-৮টি পাগলা কুকুর রয়েছে। তারা প্রতিনিয়ত কাউকে না কাউকে কামড়াচ্ছে। এ অবস্থায় সবাই কুকুরগুলোর হাত থেকে বাঁচতে পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চান।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, এর আগে ছুটির দিনে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ ছিল ও বাকি দিনগুলো দেওয়া হতো। তবে এখন থেকে সপ্তাহে ৭ দিন ভ্যাকসিন (রাবিস) দেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের