ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বোনের প্রেমের সালিশে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:০০ পিএম
নিহত ঝন্টু মিয়া। ছবি: সংগৃহীত

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ঝন্টু মিয়া (৩০) উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান (৩২) একই গ্রামের মশিয়ার রহমান ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার (১৮ মে) ঝন্টুর কিশোরী মামাতো বোনকে নিয়ে পালিয়ে যান দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্তি মিয়া। এ নিয়ে মঙ্গলবার দক্ষিণসাগর গ্রামে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সালিশে ওই কিশোরীকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

কিন্তু সালিশ শেষে কথা কাটাকাটির একপর্যায়ে শান্তি মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু ও তার চাচাতো ভাই আশানুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...