স্বামী-স্ত্রী মিলে করতেন গাঁজার ব্যবসা, অতঃপর...

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৩:০৪ পিএম


স্বামী-স্ত্রী মিলে করতেন গাঁজার ব্যবসা, অতঃপর...
তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিয়ায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালে আহমদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাত দেড়টার দিকে উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকার ব্রাক অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদারিপুর জেলার শিবচর থানার ছলেনামা শেখপুর গ্রামের মো. বাদল চিশতিয়া (৪৭) ও স্ত্রী নাছিমা আক্তার (৩০)। 

আরও পড়ুন

এ বিষয়ে পুলিশ জানায়, কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে তা শরীয়তপুরে বিক্রি করে আসছে। এমনই একটি চক্রের গতিবিধি নজরদারি করা হয়। সেই নজরদারির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মুলনা ইউনিয়নে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক নারী ও পুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। আটক স্বামী-স্ত্রীর নিয়মিত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থারায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission