ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:৩৬ এএম
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুই উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২২ মে) রাতে সদর ও শিবগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান মনোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন মনোয়ারা বেগম। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর এলাকায় বৃষ্টির মধ্যে ধান কাটতে মাঠে যান আব্দুল মালেক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, বজ্রপাতে নিহত আব্দুল মালেকের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ঘটনায় আহত আরও দুজনকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত