ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দি‌কে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। আগামীকাল সকা‌লে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
আরও পড়ুন
রাগ নিয়ন্ত্রণে ইসলামের দিকনির্দেশনা
মহানবী (সা.)-এর দৃষ্টিতে প্রকৃত বুদ্ধিমান যারা